দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় হাম বা হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মৃত্যুর খবর না পাওয়ায় হামে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২ জনে অপরিবর্তিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত আরও ১ হাজার ৩২১ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষাগারে ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে। তাঁদের মধ্যে ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।
এ পর্যন্ত হামে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ২৪৭ জন সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ১০৫ জনের শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে।
গত কয়েক মাস ধরে দেশে হাম ও সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।
এমএস/