দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম আক্রান্ত হিসেবে মোট ১ হাজার ৩৯৩ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ১ হাজার ২৯১ জন এবং নিশ্চিত হাম রোগী ১০২ জন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জন।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।
মৃত্যুর হিসাবেও হামের উপসর্গে আক্রান্তদের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হওয়ায় গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।
এমএস/