দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রেখে দর্শকের ভালোবাসা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ছবি ও কাজের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
এবার সমুদ্রতীরে শাড়িতে ভিন্ন সাজে ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন দীঘি। এরপরই ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।
ছবিতে জলপাই, কালো ও হালকা নীলের মিশ্রণের শাড়ি পরেছেন দীঘি। সঙ্গে ছিল ফুলের নকশার ব্লাউজ। খোলা চুলে সমুদ্রের বাতাস উপভোগ করতে দেখা যায় তাকে। কখনো দুই হাত মেলে, আবার কখনো কোমর কিংবা বুকে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পেছনে সমুদ্রের ঢেউ ও খোলা আকাশ থাকায় ছবিগুলোতে ভিন্ন আবহ তৈরি হয়েছে।
ছবির সঙ্গে বড় কোনো ক্যাপশন দেননি দীঘি। মাত্র দুটি শব্দ লিখেছেন ‘ব্লেসড মেস’। তার এই ছোট্ট ক্যাপশন নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল দেখা গেছে।
ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে দীঘির প্রশংসা শুরু করেন ভক্তরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন তাকে এত সুন্দর লাগার কারণ। একজন লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’। আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি এত সুন্দর কেন?’
প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্যে দীঘিকে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায় না।

ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেও কক্সবাজারে গিয়েছিলেন তিনি।
অভিনয়ে অবশ্য বেশ কিছুদিন ধরে নিয়মিত দেখা যাচ্ছে না দীঘিকে। বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এর মধ্যেই সমুদ্রতীরে শাড়িতে প্রকাশ করা নতুন ছবিতে আবারও ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীঘি। সর্বশেষ ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায় দেখা গেছে তাকে। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন।
এমএম/