দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের নতুন লুক ও লাইফস্টাইলের ছবি শেয়ার করে আলোচনায় আসেন। এবার সুইমিং পুলে তোলা নতুন দুটি ছবি প্রকাশ করে আবারও নেটিজেনদের নজর কাড়লেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে দেখা যায়, সুইমিং পুলে স্বাচ্ছন্দ্য ভঙ্গিতে সময় কাটাচ্ছেন তিনি। এক ছবিতে পুলের পানিতে দাঁড়িয়ে ভেজা চুলে পোজ দিয়েছেন, আরেকটিতে পানির ওপর ভেসে থাকতে দেখা গেছে তাকে।
দেখা যায়, পরনে সুইমস্যুট। পুলের পানিতে দাঁড়িয়ে ভেজা চুলে হাত রেখে পেছন ফিরে পোজ দিতে দেখা গেছে তাকে। আরও একটি ছবিতে দেখা যায়, বেশ স্বাচ্ছন্দ্যে পানির ওপর ভেসে আছেন তিনি।

ছবি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা হাজারো প্রতিক্রিয়া পায়। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তার নতুন লুক ও স্টাইল নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগেও গত আগস্টে সুইমিং পুল থেকে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন পরীমনি। সেসব ছবিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন পরীমনি। কাজের আপডেটের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্ত, ভ্রমণ, ফ্যাশন ও লাইফস্টাইলসংক্রান্ত ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তিনি।
কেএম