দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলা নাটকের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তারা। দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘কাবিননামা’ নিয়ে পর্দায় ফিরেছেন এই জুটি। আর ফিরেই দর্শকের আগ্রহের কেন্দ্রে এসেছে নাটকটি।
গত ৪ সেপ্টেম্বর ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘কাবিননামা’। প্রকাশের তিন দিনের মধ্যেই নাটকটির ভিউ ৫৬ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি কমেন্ট বক্সে জমা পড়েছে কয়েক হাজারের বেশি মন্তব্য।
দর্শকদের বড় একটি অংশ ইয়াশ-তটিনীর অভিনয় ও পর্দার রসায়নের প্রশংসা করেছেন। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করা এই জুটির পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ জনপ্রিয়।
বেশ কিছুদিন একসঙ্গে নাটকে দেখা যায়নি ইয়াশ ও তটিনীকে। ফলে প্রিয় জুটিকে আবার পর্দায় দেখতে অপেক্ষায় ছিলেন ভক্তরা। ‘কাবিননামা’ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটতেই নাটকটির ভিউয়ে তার প্রতিফলন দেখা গেছে।
ইয়াশ ও তটিনীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একসময় নানা গুঞ্জন ছড়ালেও দুজনই এসবকে গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ক পেশাদারিত্ব ও বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন।
‘কাবিননামা’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে ইয়াশ রোহান ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।
প্রকাশের প্রথম দিনে ২৫ লাখ এবং দ্বিতীয় দিনে ৪৪ লাখ ভিউয়ের পর তিন দিন শেষে ৫৬ লাখ ভিউ ছাড়িয়েছে ‘কাবিননামা’। দীর্ঘ বিরতির পর ইয়াশ-তটিনীকে একসঙ্গে পেয়ে দর্শকের আগ্রহের প্রতিফলনই যেন ফুটে উঠেছে নাটকটির এই সাফল্যে।
এমএম/