• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

আবুল হায়াতের ছয় দশকের অভিনয়জীবন

বিনোদন ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয়, পরিচালনা আর মননশীল লেখালেখি দিয়ে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করে চলেছেন জীবন্ত কিংবদন্তি আবুল হায়াত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে প্রকৌশলবিদ্যার নিশ্চিত ক্যারিয়ার ছেড়ে কেবল শিল্পের টানে নিজেকে সঁপে দিয়েছিলেন অভিনয় জগতের রূপালি আলোয়।

মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন—সব মাধ্যমেই তার অনবদ্য উপস্থিতি তাকে করে তুলেছে বাঙালির অত্যন্ত আপন ও শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব।

হুমায়ূন আহমেদের কালজয়ী নাটকগুলোতে তার সহজাত অভিনয় যেমন দর্শকদের স্মৃতির মণিকোঠায় স্থায়ী আসন করে নিয়েছে, তেমনি রূপালি পর্দায় চরিত্রাভিনয়েও তিনি দেখিয়েছেন নিজস্ব মুন্সিয়ানা।

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই বরেণ্য অভিনেতা জীবনের ৮২ বছর বয়সে এসেও ক্লান্তিহীনভাবে ধরে রেখেছেন ক্যামেরার সামনের সেই চিরচেনা জাদুকরী দ্যুতি।

কর্মই জীবন—কথাটি আবুল হায়াতের সঙ্গেই মানায়। আট দশকের জীবনে প্রায় ছয় দশকই তিনি অভিনয়ে ডুবে আছেন। এখনো, জীবনের ৮২ বছর পেরিয়ে নিয়মিত অভিনয়টা চালিয়ে যাচ্ছেন। এমন অভিনেতা দেশে আর কে আছেন!

আজ (৭ সেপ্টেম্বর) আবুল হায়াতের ৮২তম জন্মদিন। ১৯৪৪ সালের এই দিনে তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে এবার বিশেষ কোনো আয়োজন থাকছে না। পরিবারের সঙ্গেই কাটাবেন দিনটি।

এই দিনে আবুল হায়াতের নাতনি শ্রীষারও (নাতাশার কন্যা) জন্মদিন। অভিনেতা জানালেন, দিনের কোনো একটি সময় নাতনিকে নিয়ে ঘুরতে বের হবেন; সঙ্গে পরিবারের অন্যরাও থাকবেন। এভাবেই কাটবে জীবনের বিশেষ দিন।

আবুল হায়াত অভিনেতা হিসেবে যেমন অনন্য, তার নামও বেশ আলাদা। আবুল হায়াত নামে খ্যাতি পেলেও তার আসল নাম অনেক বড়, ৯ শব্দের—খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব। আবার ডাকনাম রবি। অভিনেতার মায়ের নানা এই নামটি রেখেছিলেন।

একদা নামের পেছনের গল্প নিয়ে আবুল হায়াত বলেছেন, ‘আমার বংশের টাইটেল খন্দকার। আর আমাদের অধিকাংশের নামের আগেই মোহাম্মদ থাকে; শামসুল আরেফিন আবুল হায়াত হলো মূল নাম। এর সঙ্গে আবার গোলাম মাহবুব লাগিয়েছেন উনি। আর রবি ডাকনামটি আমার বাবার দেওয়া। সময়ের পরিক্রমায় অবশ্য নামের বেশিরভাগ অংশ ঝরে পড়ে গেছে, রবি নামেও এখন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়া কেউ ডাকে না।’

আবুল হায়াতের বাবা ছিলেন রেলওয়ে কর্মকর্তা। দেশভাগের সময় তারা চট্টগ্রামে চলে আসেন। সেখানেই আবুল হায়াতের বেড়ে ওঠা, পড়াশোনা সব। ১৯৬২ সালে তিনি বুয়েটে ভর্তি হন। সেখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে যোগ দেন ঢাকা ওয়াসায় প্রকৌশলী হিসেবে।

পরিবারে সংস্কৃতির চর্চা ছিল। সেই থেকে আবুল হায়াতেরও আগ্রহ। তিনি অভিনয়ে আসেন ষাটের দশকের শেষ দিকে। টিভি পর্দায় তাকে প্রথমবার দেখা গিয়েছিল ১৯৬৯ সালের ‘ইডিপাস’ নাটকে। এরপর প্রায় ছয় দশকের অভিনয়জীবন। টিভি নাটক থেকে চলচ্চিত্র কিংবা মঞ্চ—সবখানেই তার অনিন্দ্য বিচরণ।

আবুল হায়াত অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘চরিত্রহীন’, ‘বধূ বিদায়’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আগুনের পরশমণি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বাবা কেন চাকর’, ‘তেজী’, ‘অনন্ত ভালোবাসা’, ‘প্রেমের তাজমহল’, ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘গহীনে শব্দ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘কোটি টাকার প্রেম’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ‘ফাগুন হাওয়ায়’, ‘রাত জাগা ফুল’ ইত্যাদি।

আর দেশের কালজয়ী নাটকের সিংহভাগেই অভিনয় করেছেন আবুল হায়াত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’, ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘হাউস ৪৪’ ইত্যাদি।

আবুল হায়াত বিয়ে করেছিলেন ১৯৭০ সালে। তার প্রথম কন্যা বিপাশা হায়াতও দেশের নামি অভিনেত্রী। এছাড়া ছোট মেয়ে নাতাশা হায়াতও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। গুণী অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ ও শাহেদ শরীফ খান তার দুই কন্যার জীবনসঙ্গী।

আরও পড়ুন

বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে?

অভিনয়ের পাশাপাশি নির্মাণ ও লেখালেখিতেও সিদ্ধহস্ত আবুল হায়াত। তার লেখা বেশ কিছু উপন্যাস প্রকাশিত হয়েছে। এছাড়া লিখেছেন নিজের আত্মজীবনীও। আর নির্মাণ করেছেন অনেক নাটক-টেলিছবি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সংস্কৃতিতে একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এই নন্দিত অভিনেতা-নির্মাতা।

কে

  • আবুল হায়াত
  • জন্মদিন
  • অভিনয়
এ সম্পর্কিত আরও খবর
একসময় রাজকীয় আয়োজনে জন্মদিন উদযাপন করতেন পরীমনি, কেন কমেছে জৌলুস
একসময় রাজকীয় আয়োজনে জন্মদিন উদযাপন করতেন পরীমনি, কেন কমেছে জৌলুস
ছেলের জন্মদিনে আদালতে সোহানা সাবা, নিজেকে বললেন ‘রাজনৈতিকভাবে ফাঁসানো’
ছেলের জন্মদিনে আদালতে সোহানা সাবা, নিজেকে বললেন ‘রাজনৈতিকভাবে ফাঁসানো’
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট জাহের আলভীর, স্ত্রীর কাছে চাইলেন ক্ষমা
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট জাহের আলভীর, স্ত্রীর কাছে চাইলেন ক্ষমা
ছড়াকার জগলুল হায়দারের জন্মদিন আজ
ছড়াকার জগলুল হায়দারের জন্মদিন আজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X