দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে শাহরুখ খানের জনপ্রিয়তার শুরুর সময়টিতে চলচ্চিত্রজগতে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল বেশ জোরালো। তারকাদের হুমকি দেওয়ার ঘটনাও ছিল নিত্যনৈমিত্তিক। এমন পরিস্থিতিতে শাহরুখ খানও একাধিকবার হুমকির মুখে পড়েছিলেন। তবে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সঞ্জয় গুপ্ত জানান, হুমকি পাওয়ার পর শাহরুখ স্পষ্ট করে বলেছিলেন, “আমি আপনাদের ভয় পাই না। গুলি করতে চাইলে গুলি করে দিন। কিন্তু আপনাদের সঙ্গে কাজ করব না, আপনাদের জন্য কোনও অনুষ্ঠানও করব না।” সঞ্জয়ের মতে, শাহরুখের এই সাহসই আন্ডারওয়ার্ল্ডের কাছেও তাঁর সম্মান বাড়িয়ে দিয়েছিল।
তবে হুমকির পর প্রায় তিন বছর কড়া নিরাপত্তা ও পুলিশি পাহারায় থাকতে হয়েছিল অভিনেতাকে। চিত্রসমালোচক অনুপমা চোপড়ার বইয়েও শাহরুখের সঙ্গে আবু সালেম, ছোটা রাজন ও ছোটা শাকীলের মতো গ্যাংস্টারদের সংঘাতের কথা উঠে এসেছে।
১৯৯৭ সালে ‘ডুপ্লিকেট’ ছবিতে কাজের সময় থেকেই শাহরুখের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এক পর্যায়ে আবু সালেম তাঁকে সরাসরি ফোন করে হুমকিও দিয়েছিলেন বলে জানা যায়।
কেএম