দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা ইশা রিখি তার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে মুখ খুলেছেন। সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য সরাসরি তার কাছ থেকে বা তার আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে না পাওয়া পর্যন্ত বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ইশা বলেন, তার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন জায়গায় খবর দেখে তিনি বিস্মিত হয়েছেন। যাচাই না করা কোনো তথ্য প্রকাশ না করতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকেও এসব খবর বিশ্বাস না করার অনুরোধ করেন।
ইশার এই বক্তব্য আসে ‘বিগ বস ২০’-এর একটি প্রচারণামূলক ভিডিওকে ঘিরে নতুন জল্পনার মধ্যে। ওই ভিডিওতে এক রহস্যময় নারী প্রেম ও ভেঙে যাওয়া বিশ্বাসের কথা বলেন। এরপর অনেকেই ধারণা করেন, ওই নারী ইশা রিখি। তবে সে সময় ইশা বা অনুষ্ঠানটির নির্মাতারা বিষয়টি নিশ্চিত করেননি।
এর আগে বাদশাহ ও ইশা রিখির বিয়ে নিয়ে আলোচনার পর গত ৩১ আগস্ট তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২০২৬ সালের মার্চে ঘনিষ্ঠ আয়োজনে তাদের বিয়ে হয়েছিল।
এদিকে ‘বিগ বস ২০’-এ দেখা যাবে ইশা রিখিকে। অনুষ্ঠানটি ৬ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হওয়ার কথা। সালমান খানের উপস্থাপনায় এবারের অনুষ্ঠানে কাজি তৌকির, গুল্লু, র্যাপার ইয়ুং ডিএসএ, মাহি বিজ, খুশি দুবে ও আমান গান্ধীসহ আরও কয়েকজন প্রতিযোগী রয়েছেন।
/অ