দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবার পাশাপাশি এবার বিশ্বসুন্দরীর খেতাবও অর্জন করলেন তিনি।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ডের মুকুট জেতেন জোহেইরি মোলা দোমিঙ্গেস।
প্রথা অনুযায়ী, বিজয়ী জোহেইরির মাথায় ৭৩তম মিস ওয়ার্ল্ডের নীল মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।
এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস আলাবের্ন। দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা।
নাইজেরিয়ার প্রতিযোগী তামুনোসোয়ে কারিবি-জর্জ ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে শীর্ষ ১২-তে জায়গা করে নেন।
ব্যক্তিজীবনে বহুমুখী প্রতিভার অধিকারী জোহেইরি মোলা। বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করা জোহেইরি একাধারে পেশাদার মডেল এবং সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষক।
সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত তিনি। ‘ভয়েসেস অব টুমোরো’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জোহেইরি। প্রতিষ্ঠানটি আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি ভাষা শেখানো এবং তাদের মানসিক বিকাশ ও উন্নয়নে কাজ করে।
মিস ওয়ার্ল্ডের খেতাব জয়ের পর জোহেইরি বিশ্বমঞ্চে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার অন্যতম মুখ হিসেবে কাজ করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তানজানিয়া ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
সুত্র-বিবিসি
এমএম/