দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কড়া বার্তা দিয়েছেন চিত্রনায়িকা পলি। তবে কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন, তা পোস্টে স্পষ্ট করেননি তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে পলি লেখেন, ‘সাহস থাকলে আমার নাম নিয়ে স্ট্যাটাস দে। আমার নাম পলি। তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব। দেখি তোর তলায় কত জোর।’
পলির এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কাকে উদ্দেশ্য করে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন এবং কী নিয়ে তার ক্ষোভ, তা নিয়ে অনুসারীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
পোস্টে কারও নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা পোস্ট করায় ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী।
শোবিজ অঙ্গনে পলি স্পষ্টভাষী হিসেবে পরিচিত। নিজের মতামত প্রকাশের ক্ষেত্রেও তাকে সরব দেখা যায়। এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
এদিকে পোস্টে ‘জেল-হাজতের ভাত খাওয়ানোর’ হুঁশিয়ারি দেওয়ায় বিষয়টি আরও নজর কেড়েছে। তবে এ বিষয়ে পলি এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
এমএম/