দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের পর্যটকও রয়েছেন। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে উজানে আটকে থাকা নদীর বাধা। এতে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় সতর্ক করেছে কর্তৃপক্ষ।
আর এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি। তবে পোখারা থেকে নেপাল যাওয়ার হাইওয়ে রাস্তায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি মাসখানেক সময় লাগবে এই রাস্তা ঠিক হতে। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘আগামীকাল কাঠমান্ডু যাবো। ফ্লাইটে অনেক রাশ চলছে। কাঠামান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরবো। আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’
নিজের জন্য ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করে অপু বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’
উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।
/অ