দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপালের ভয়াবহ বন্যায় সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর আর্থিক মূল্য ১৫ বিলিয়ন নেপালি রুপির বেশি, যা প্রায় ৭ কোটি ২০ লাখ পাউন্ড বা ৯ কোটি ৮৩ লাখ মার্কিন ডলারের সমান।
বুধবার বিবিসি নেপালিকে দেওয়া সাক্ষাৎকারে নেপাল সরকারের সড়ক বিভাগের প্রধান বিজয় জাইসি এ তথ্য জানিয়েছেন।
এর আগে নেপালের বন্যায় ১৯টি সেতু ও প্রায় ৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল। তবে ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব পর্যালোচনায় দেখা যাচ্ছে, এসব অবকাঠামোর ক্ষতির পরিমাণ ১৫ বিলিয়ন নেপালি রুপিরও বেশি।
বন্যার পানিতে বেশ কয়েকটি সেতু পুরোপুরি ধসে পড়ায় গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা দ্রুত সচল করতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজয় জাইসি জানান, যেসব স্থানে সেতু ভেঙে পড়েছে, সেখানে বৃহস্পতিবার থেকে অস্থায়ী সেতু স্থাপনের কাজ শুরু হবে। এর মাধ্যমে দুর্গত এলাকাগুলোর সড়ক যোগাযোগ যত দ্রুত সম্ভব পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।
/অ