দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রূপালি পর্দার ব্যস্ততা থেকে দূরে, এবার ভিন্ন এক সময়ের গল্পে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কখনও প্রকৃতির মাঝে, কখনও শিল্প-সংস্কৃতির রঙিন আয়োজনে, আবার কখনও একান্ত নিজের ভাবনায়—জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে ভক্তদের সঙ্গেই যেন ভাগ করে নিচ্ছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন স্পর্শিয়া। নিউইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শহরটির বৈচিত্র্যময় জীবন ও নতুন নতুন অভিজ্ঞতার ঝলকও নিয়মিত তুলে ধরছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।
স্পর্শিয়া লিখেছেন, ‘তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দুবার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।’
তার এই কথায় যেন ধরা পড়েছে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে জীবনকে দেখার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি।
নিউইয়র্কে সময় কাটানোর পাশাপাশি শিল্প ও সংস্কৃতির নানা অভিজ্ঞতাও নিচ্ছেন স্পর্শিয়া। কিছুদিন আগে সেখানে একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখেন তিনি। এরপর ঘুরে দেখেছেন নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং উপভোগ করেছেন মার্থা গ্রাহামের এক্সিবিশন।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন স্পর্শিয়া। বর্তমানে তাকে দেখা যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ।
কেএম