দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার পর এবার নতুন চমক নিয়ে ফিরেছে ‘ব্যাচেলর পয়েন্ট’। জনপ্রিয় এই ধারাবাহিকের পঞ্চম সিজনের ১৪তম চ্যাপ্টারে অতিথি চরিত্রে হাজির হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় একটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন ও বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার ১৪।
আগের চ্যাপ্টারে ছিল ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা। তবে এবার গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা। ব্যাচেলরদের দৈনন্দিন নানা পাগলামি ও হাস্যরসের মধ্যে এবার হাজির হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান এবং সুনেরাহ।
নির্মাতার ভাষ্য, ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে রাফসান ও সুনেরাহর উপস্থিতি গল্পে নতুন মোড় নিয়ে আসবে। যা দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন তিনি।
এছাড়া এদিন সন্ধ্যায় রাফসান ও সুনেরাহর পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নির্মাতা লিখেছেন, ‘রাফসান-সুনেরাহ আসছে “ব্যাচেলর পয়েন্ট”! কিন্তু প্রশ্ন একটাই—ব্যাচেলরদের জন্য স্বস্তি, নাকি আরও একগাদা ঝামেলা?’
এর আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নির্মাতা অমি। সেই অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার ১৩-তে অভাবনীয় সাড়া পাওয়ার পর এবার দর্শকদের জন্য নতুন চমক নিয়ে ফিরলেন তরুণ প্রজন্মের আলোচিত এই নির্মাতা। জানা গেছে, চ্যাপ্টার ১৪-তে ১০৫ থেকে ১১২, মোট ৮টি পর্ব প্রচার হবে।
/অ