দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা আবারও একসঙ্গে হাজির হচ্ছেন নতুন নাটক ‘মনের মতো মন’ নিয়ে। ভালোবাসার গল্পের এ নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
ইয়াশ-নীহা জুটির পর্দার স্বাভাবিক অভিনয় ও দর্শকপ্রিয়তাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটকটি। ভিন্নধর্মী প্রেমের গল্প ও চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় এতে অভিনয়ে যুক্ত হয়েছেন নীহা।
নাটকটিতে ইয়াশ-নীহার পাশাপাশি অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পি।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই নাটকটি প্রকাশ হবে।
‘মনের মতো মন’-এর মধ্য দিয়ে আবারও দর্শকের সামনে নতুন এক প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন ইয়াশ ও নীহা।
যে আই