দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নামের মিলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা কৌতূহল ও গুঞ্জনের পর অবশেষে একই ফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান ও আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিত্ব আয়মান সাদিক। দুজনের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই বলে আগেই জানালেও, এবার একসঙ্গে ছবি পোস্ট করে বিষয়টি নিয়ে ফের আলোচনা তৈরি করেছেন সাদিয়া।
বছর দুই আগে এক সাক্ষাৎকারে নামের মিল থাকা প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেছিলেন, আয়মান সাদিক ভাইয়ার সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। বলা যায় নামটি কাকতালীয়ভাবেই মিলে গেছে। আমাদের মধ্যে কোনো ধরনের ভাই-বোন কিংবা কোনো আত্মীয়তার সম্পর্কও নেই।
এ অভিনেত্রী আরও বলেছিলেনর, আমি বিভিন্ন সময় দেখেছি, আমার কোনো কাজ রিলিজ হলে নেটিজেনরা এমন কমেন্ট করে থাকেন, আয়মান সাদিকের কাজটি বেশ সুন্দর ছিল। বিষয়টি আমার কাছে অবশ্য খুবই ইন্টারেস্টিং লাগে।
তবে দু’জনের নামের মিল থাকার বিষয়টি কাকতালীয়ভাবে হওয়ার কথা বললেও, কারও কারও কাছে যেন বোধগম্য নয়। এবার প্রথমবার একসঙ্গে ছবি তুলে তা পোস্ট করে বিষয়টি আবারও স্পষ্ট করলেন সাদিয়া আয়মান।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে আয়মান সাদিকের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করেন সাদিয়া আয়মান।
আর ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘যার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে অনেক বেশি গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হয়ে গেল। অবশেষে একই ফ্রেমে দুই আয়মান।’