দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরার জীবনে নেমে এসেছে শোকের ছায়া। আদরের পোষ্য ‘বাবলা’কে হারিয়ে গভীরভাবে ভেঙে পড়েছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে পোষ্যের মৃত্যুর খবর জানিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বাবলার মৃত্যুর পর শোক প্রকাশ করে অঙ্কুশ লিখেছেন, ‘আজ আমি আমার পৃথিবী হারালাম। আমার জীবন, আমার প্রায় সবকিছু। শান্তিতে ঘুমাও বাবলা।’
প্রিয় পোষ্যকে ছাড়া বাকি জীবন কাটানোই এখন তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান অঙ্কুশ। পাশাপাশি বাবলার পুনর্জন্ম কামনা করে অভিনেতা লেখেন, ‘দয়া করে আবার পুনর্জন্ম নাও, আমার জীবনে আবার ফিরে এসো। তোমাকে সব সময় ভালোবাসি আমার সোনা।’
অঙ্কুশের এমন দুঃসময়ে সমবেদনা জানিয়েছেন টলিপাড়ার সহকর্মীরাও। তার পোস্টে মন্তব্য করে অভিনেতা জন বাবলার আত্মার শান্তি কামনা করেন। তিনি লেখেন, বাবলা সব সময় অঙ্কুশের সঙ্গে থাকবে।
এদিকে ব্যক্তিগত জীবনের এই শোকের পাশাপাশি পেশাগত দিক দিয়েও খুব একটা ভালো সময় কাটছে না অঙ্কুশের। চলতি বছরের ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। পরে গত জুনে জি-ফাইভ বাংলায় মুক্তি পায় সিনেমাটি।
যে আই