দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড বিগ বি অমিতাভ বচ্চন কেঁদেছেন। ছেলে অভিষেক বচ্চনের আসন্ন চলচ্চিত্র ঘুমার দেখে কাঁদলেন তিনি। স্পোর্টস ড্রামা ফিল্মটিতে একজন কোচের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক।
মঙ্গলবার (১৫ আগস্ট) নিজের ব্লগে অমিতাভ শেয়ার করেছেন যে তিনি দুইবার ‘ঘুমার’ দেখেছেন এবং কেঁদেছেন।
তিনি বলেন, এটি অবিশ্বাস্য! প্রথম দেখায় চোখের জল পড়েছে। যখন পর্দায় নিজের রক্তের কেউ থাকে, তখন আবেগ বেশি স্পর্শ করে।
সিনেমাটি চিত্রনাট্যের প্রশংসা করে অমিতাভ আরও লিখেছেন, একজন পরাজিত ব্যক্তি কি অনুভব করে সেটা তো আমি জানি। আমি শুধু দেখতে চাই একজন বিজয়ী কি অনুভব করে। চিত্রনাট্যের লেখা এবং অভিনয়ের অভিব্যক্তি ফুটিয়ে তুলেছে আমাদের প্রত্যেকের জীবনে কী অভিজ্ঞতা হয়েছে।
ঘুমার সিনেমার পরিচালক আর. বাল্কিরও প্রশংসা করেছেন বিগ বি।
ঘুমার ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
জেডএ