দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলা চলচ্চিত্রের স্বার্থে ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এর মুখপাত্র হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
‘ঐক্যে শক্তি, সৃজনে সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে গঠিত এ প্ল্যাটফর্মের ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৭ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক এবং শিবা সানুকে সদস্যসচিব করা হয়েছে।
মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়ার পর জয় চৌধুরী ১৯টি সংগঠনের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাকে এ দায়িত্বের জন্য যোগ্য মনে করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
নবগঠিত ‘উনিশ সংগঠন’ বাংলা চলচ্চিত্রের বিভিন্ন পেশাজীবী সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে এনে শিল্পের সার্বিক উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিতভাবে কাজ করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এমএম/