দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই আয়োজন। দেশের জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’র উদ্যোগে এবং ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্মের সহযোগিতায় আয়োজিত এই কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড। এর মধ্যে রয়েছে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর।
শুধু ব্যান্ড নয়, একক শিল্পী হিসেবেও মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং র্যাপার সেজান। পাশাপাশি পরিবেশনায় থাকবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী।
কনসার্ট উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিশেষ বার্তা দিয়েছেন আসিফ আকবর। সেখানে তার জনপ্রিয় গান ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’র লাইন উদ্ধৃত করে দর্শকদের কনসার্টে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই ওপেন এয়ার কনসার্টে আসিফ আকবর তার জনপ্রিয় গান পরিবেশন করবেন।
অন্যদিকে কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাশরিফ খানও একটি ভিডিও বার্তায় দর্শকদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘৫ আগস্ট আমরা কুঁড়েঘর ব্যান্ড নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি। “বর্ষা বিপ্লবের গান” কনসার্টে সবাইকে গান শোনাব। সবাই চলে আসবেন, দেখা হবে।’
আয়োজকদের ভাষ্য, সংগীতের মাধ্যমে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি দর্শকদের জন্য একটি স্মরণীয় আয়োজন হয়ে উঠবে বলেও তাদের প্রত্যাশা।
কে