• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

‘নীল চোখ (দ্য ব্লু আইজ)’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত

দেশ টিভি ডেস্ক
  ০১ আগস্ট ২০২৬, ১২:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল চোখ (দ্য ব্লু আইজ)’-এর শুভ মহরত। আগামী ২৫ আগস্ট থেকে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৩১ জুলাই বিকেলে রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের অতিথি, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

নির্মাতা মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক ও বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। কেক কেটে মহরতের উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও চিত্রনায়ক আদনান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন, বঙ্গবিডির হেড অব কনটেন্ট মো. আলী হায়দার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা খন্দকার সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংস্কৃতিক সম্পাদক মারুফ আকীব, বগুড়া বৃহত্তর সমিতির সহসভাপতি জিন্নাতুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ব্যবস্থাপনা পরিচালকসহ অনেকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সাধারণ সম্পাদক ও অভিনেতা এবিএম সোহেল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ক্রেডো ক্রিয়েটিভ ফিল্মের প্রযোজক ও অভিনেতা বিভান বাদল।

চলচ্চিত্রটির নির্মাতা সুপিন বর্মন বলেন, ‘নীল চোখ (দ্য ব্লু আইজ)’ একটি স্বাধীনধারার সাইকোলজিক্যাল থ্রিলার ও সেমি-হরর চলচ্চিত্র। মিস্ক আল মারুফের একটি রহস্যগল্পের ভাবনা থেকে নির্মিত এ ছবিতে হবিগঞ্জের সাতছড়ি, চা-বাগান ও স্থানীয় আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে। তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্রটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে।

বঙ্গবিডির হেড অব কনটেন্ট মো. আলী হায়দার বলেন, তরুণ নির্মাতাদের সম্ভাবনা বিবেচনায় প্রতিষ্ঠানটি চলচ্চিত্রটির কারিগরি সহায়তা ও ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীরা আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। নির্মাতা জানান, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন আদনান আজাদ, মারুফ আকীব, এবিএম সোহেল রশিদ, বিধান রায়, শবনম রিতিকা ও জার্মিন। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করবেন আশরাফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে অতিথি, শিল্পী-কলাকুশলী ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন

সালমানের জীবনের অজানা স্মৃতি ফাঁস, মুখ খুললেন ঘনিষ্ঠ প্রযোজক

যে গভীর বেদনায় দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রেডো ক্রিয়েটিভ ফিল্ম জানিয়েছে, আগামী ২৫ আগস্ট চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তির লক্ষ্য রয়েছে।

এমএম/

  • দ্য ব্লু আইজ
  • মহরত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।