দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেতা ইয়াশ রোহান। টেলিভিশন, সিনেমা ও ওটিটি তিন মাধ্যমেই অভিনয় করে প্রশংসা পেয়েছেন। তবে ক্যারিয়ারের সাফল্যের আড়ালে লুকিয়ে আছে তার স্কুলজীবনের এক বেদনাদায়ক অধ্যায়।
সম্প্রতি এক টেলিভিশনে সাক্ষাৎকারে স্কুলে নিয়মিত বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অভিনেতা।
সাক্ষাৎকারে ইয়াশ রোহান জানান, তার স্কুলজীবন ছিল অত্যন্ত কঠিন। ছোটবেলা থেকেই অন্যদের তুলনায় খাটো গড়ন ও অপরিণত চেহারার কারণে সহপাঠীদের কাছ থেকে নিয়মিত বুলিংয়ের শিকার হতে হতো।
ইয়াশ বলেন, কেন বুলিং করা তার নির্দিষ্ট কোনো কারণ আজও খুঁজে পাইনা। বুলিংয়ের পেছনে সব সময় যুক্তিসংগত কারণ থাকে না। তবু প্রায় প্রতিদিনই স্কুলে এবং শ্রেণিকক্ষে অপমান ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বুলিং নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে আমি যখন স্কুলে পড়তাম, তখন বুলিংকে যে একটি গুরুতর সমস্যা সেই সচেতনতাই ছিল না। এমনকি তখন নিজেও বুঝতাম না যে, বুলিংয়ের শিকার হচ্ছি।
অভিনেতা জানান, সেই সময়ের অভিজ্ঞতা এখনো তাকে মানসিকভাবে তাড়িয়ে বেড়ায়। স্কুলজীবনের স্মৃতি মনে করলে আনন্দের চেয়ে কষ্টই বেশি ফিরে আসে। তিনি বলেন, অন্যদের মতো স্কুলজীবনের সুখস্মৃতি আমার নেই, বরং সেই সময়টাকে জীবনের সবচেয়ে ভয়ংকর অধ্যায় হিসেবে মনে করি।
প্রসঙ্গত, টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা ইয়াশ রোহান বড় পর্দায় অভিষেক করেন ‘স্বপ্নজাল’ সিনেমার মাধ্যমে। পরে ‘পরাণ’সহ একাধিক চলচ্চিত্র, নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।
কে