দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’-এ পাপ্পাগালো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেতা মাইক প্রেস্টন মারা গেছেন। গত ৮ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
অভিনেতার মৃত্যুর দেড় মাস পর বিষয়টি প্রকাশ্যে আসে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্ত্রী জোসি প্রেস্টন।
জানা গেছে, ব্যক্তিগত জীবনে স্ত্রী জোসি প্রেস্টন এবং দুই মেয়েকে রেখে গেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
মাইক প্রেস্টন মূলত ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার শক্তিশালী অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল এবং তাকে হলিউডের পরিচিত মুখে পরিণত করেছিল।
তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
কে