দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বরেণ্য ও জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে স্মরণ করে অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।
নিজের ফেসবুক প্রোফাইলে আহমেদ রুবেলের সঙ্গে তোলা একটি পুরোনো হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে তিনি প্রশ্ন রেখেছেন— এই গুণী অভিনেতার কথা সবার মনে আছে কি না।
মীর সাব্বিরের এই পোস্টটি মুহূর্তেই ভক্তদের মনোযোগ কাড়ে এবং মন্তব্যের ঘরে অনেকেই প্রয়াত অভিনেতাকে নিয়ে নিজেদের স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরেন।
মীর সাব্বিরের সেই পোস্টে মন্তব্য করে দর্শকরা জানিয়েছেন, তারা মোটেও ভুলে যাননি প্রিয় অভিনেতাকে। এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, নব্বই দশকের আবেগ ছিলেন আহমেদ রুবেল, যার ভরাট কণ্ঠ আর নিখুঁত অভিনয় আজও দাগ কাটে।
আরেক অনুরাগী আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, খুব অল্প বয়সে এবং নীরবে ঝরে গেলেন এই দক্ষ অভিনেতা। 'পেয়ারার সুবাস' দিয়ে জীবনের ইতি টানলেন তিনি।
এছাড়া অনেকেই তার আত্মার শান্তি কামনা করেছেন এবং তার অভিনীত বিভিন্ন চরিত্র ও গুণাবলির কথা স্মরণ করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ছিলেন আহমেদ রুবেল এবং মীর সাব্বির। দীর্ঘ অভিনয় জীবনে তারা দর্শককে বহু নন্দিত কাজ উপহার দিয়েছেন। তবে ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমান আহমেদ রুবেল, আর সেদিনের সেই সন্ধ্যায় পুরো বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া।
কাকতালীয়ভাবে, আহমেদ রুবেল যেদিন মারা যান, সেদিনই তার আসন্ন ও সর্বশেষ সিনেমা 'পেয়ারার সুবাস' এর প্রিমিয়ারে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু, অভিনেতার নিয়তি তা হতে দেয়নি।
অবশ্য তার দুদিন পরই প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'পেয়ারার সুবাস'। সিনেমাটি আহমেদ রুবেলকে উৎসর্গ করেছিলেন নির্মাতারা।
কে