দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’-এ আরও দুটি তলা নির্মাণের ক্ষেত্রে আইনি বাধা দূর হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট নির্মাণকাজের বিরুদ্ধে করা একটি আবেদন খারিজ করে দেওয়ায় পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারবেন তিনি।
গত বছর থেকেই ‘মান্নাত’-এর সংস্কারকাজ চলছে। এর অংশ হিসেবে ভবনটিতে আরও দুটি তলা যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। তবে নির্মাণকাজে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে এক সমাজকর্মী আদালতে রিট আবেদন করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের সুপ্রিম কোর্ট ওই আবেদন খারিজ করে জানায়, আইন মেনেই ‘মান্নাত’-এ নতুন দুটি তলা নির্মাণ করা হচ্ছে। ফলে এ কাজ এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা নেই।
শুনানির সময় আবেদনকারীর আইনজীবী শোয়েব আলম আদালতে বলেন, মামলাটি একজন জনপ্রিয় অভিনেতাকে ঘিরে হলেও সেটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়। তিনি দাবি করেন, তার মক্কেল একজন সমাজকর্মী এবং অতীতেও বিভিন্ন আবাসন–সংক্রান্ত অনিয়ম তুলে ধরেছেন।
এ সময় বিচারপতি সঞ্জয়কুমার বাগচী বলেন, আদালত এসব বিষয় দ্বারা কোনোভাবেই প্রভাবিত হয়নি।
এদিকে ‘মান্নাত’–সংক্রান্ত জটিলতা কাটার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় একটি সম্পত্তির মালিকানা পুরোপুরি নিজের নামে নিয়েছেন শাহরুখ খান।
দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত স্মৃতিবিজড়িত বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলাও সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে কিনে নিয়েছেন তিনি। এর আগে বাড়িটির বেসমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন শাহরুখ।
বিয়ের পর শাহরুখ খান ও গৌরী খান এই বাড়িতেই প্রথম সংসার শুরু করেছিলেন। সর্বশেষ কেনাকাটার পর এখন পুরো বাড়িটির একক মালিক হয়েছেন এই তারকা দম্পতি।
যে আই