দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত তরুণ অভিনেত্রী ভাগ্যশ্রী বোর্সে। সম্প্রতি অখিল আক্কিনেনির সঙ্গে মুক্তি পাওয়া ‘লেনিন’ ছবির সাফল্যের পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। একসময় পরিবারের আর্থিক সংকট এতটাই প্রকট ছিল যে তার বাবাকে কাজের জন্য মানুষের কাছে অনুরোধ করতে হয়েছে। সেই স্মৃতি আজও তাড়া করে বেড়ায় অভিনেত্রীকে।
সম্প্রতি ‘অনেস্ট টাউনহল’ অনুষ্ঠানে নিজের শৈশবের কঠিন সময়ের কথা তুলে ধরেন ভাগ্যশ্রী। তিনি জানান, তার জন্মের পরপরই বাবা চাকরি হারান। এরপর থেকেই পরিবারকে নানা সংকটের মধ্য দিয়ে দিন পার করতে হয়েছে।
ভাগ্যশ্রী বলেন, জন্মের পর থেকেই তিনি জীবনের কঠিন বাস্তবতা দেখেছেন। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে কখনো স্থিতিশীল জীবন পাননি। তবে সব প্রতিকূলতার মধ্যেও তাঁর মা–বাবা সন্তানদের ভালো রাখার চেষ্টা করে গেছেন এবং কখনো হাল ছাড়েননি।
তিনি জানান, ছোটবেলায় অর্থের গুরুত্ব না বুঝলেও বড় হওয়ার পর উপলব্ধি করেন সংসার চালাতে তার বাবা–মাকে কতটা হিসাব করে চলতে হতো। পরিবারের খরচের খাতায় ১০ টাকার কাঁচা মরিচ কিংবা ১০ টাকার পালংশাকের হিসাবও লিখে রাখা হতো। সপ্তাহের সীমিত বাজেট নিয়ে পরের সপ্তাহ কীভাবে চলবে, সেটিই ছিল তাঁদের বড় চিন্তা।
অভিনেত্রীর ভাষায়, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বাবাকে কাজের জন্য অন্যের কাছে অনুরোধ করতে দেখা। তিনি বলেন, ছোটবেলায় নিজের চোখে দেখেছেন তার বাবা একজনকে বলছেন, “দয়া করে আমাকে একটা কাজ দিন। আমার দুটি মেয়ে আছে।” সেই ঘটনাই তাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, এমন কিছু করবেন যাতে তাঁর বাবাকে আর কখনো কারও কাছে সাহায্য চাইতে না হয়।
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে জন্ম নেওয়া ভাগ্যশ্রীর শৈশবের একটি বড় অংশ কেটেছে নাইজেরিয়ার লাগোসে। সেখানে প্রায় সাত বছর পড়াশোনার পর পরিবার নিয়ে ভারতে ফিরে আসেন। পরে মুম্বাইয়ে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং শুরু করেন।
ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও ‘ইয়ারিয়াঁ ২’ ও ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পর ২০২৪ সালে রবি তেজার বিপরীতে ‘মিস্টার বচ্চন’ ছবিতে প্রথমবার নায়িকা হিসেবে নজর কেড়েছিলেন ভাগ্যশ্রী। এরপর বিজয় দেবরাকোন্ডার ‘কিংডম’, দুলকার সালমানের ‘কান্থা’ এবং রাম পোথিনেনির ‘আন্ধ্র কিং তালুকা’ ছবিতে অভিনয় করেন।
সবশেষ মুক্তি পাওয়া ‘লেনিন’ ছবিতে অখিল আক্কিনেনির বিপরীতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। সামনে শিবকার্তিকেয়নের বিপরীতে তামিল ছবি ‘সেয়ন’-এ দেখা যাবে তাকে।
যে আই