দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের নির্মম বাস্তবতাকে মঞ্চে তুলে আনছে থিয়েটার চারণিকের একক নাটক ‘ঈশ্বর তুমি কোথায়’।
নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন জুয়েল কবির এবং একক অভিনয়ে থাকছেন পলি পারভীন।
নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘তাসমিদা জোহর’ কেবল একজন ব্যক্তি নন; তিনি সময়, সমাজ ও রাষ্ট্রের নানা বাস্তবতায় নিপীড়িত প্রতিটি নারীর প্রতীক।
শৈশব থেকে বার্ধক্য—জীবনের প্রতিটি পর্যায়ে একজন নারী যে বৈষম্য, অনিরাপত্তা, সহিংসতা ও নিপীড়নের মুখোমুখি হন, সেই বেদনাময় বাস্তবতাই উঠে এসেছে নাটকের কাহিনিতে। একই সঙ্গে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতাকে সমাজের এক ভয়াবহ ব্যাধি হিসেবে নাটকে তুলে ধরা হয়েছে।
নাটকটির রচয়িতা ও নির্দেশক জুয়েল কবির বলেন, ‘যেদিন সমাজে নারী জীবনের এই করুণ পরিণতির পরিবর্তন হবে এবং এই নাটকের প্রয়োজনীয়তা ফুরাবে, সেদিনই এই নাটক লেখা স্বার্থক হবে।’
থিয়েটার চারণিকের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাওয়া এই নাটকটি সমাজে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে দর্শকদের উদ্বুদ্ধ করবে বলে আশা আয়োজকদের।
নাটকটি আগামী ১০, ১১ ও ১২ জুলাই, প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাতীয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হল-এ মঞ্চস্থ হবে।

নাট্যপ্রেমী ও সংস্কৃতিমনা দর্শকদের এই ব্যতিক্রমধর্মী একক নাটকটি উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে থিয়েটার চারণিক।
আয়োজকদের প্রত্যাশা, নাটকটি শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কে