• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বিয়ের আগে মেয়েদের জন্য সেলিনা জেটলির বিশেষ পরামর্শ

বিনোদন ডেস্ক
  ০৮ জুলাই ২০২৬, ১১:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে ফের আলোচনায় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামীর সঙ্গে চলমান বিবাহবিচ্ছেদের মামলার মধ্যেই নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে অবিবাহিত নারীদের জন্য গুরুত্বপূর্ণ এক পরামর্শ দিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিনেত্রীর ভাষ্য, বিয়ের আগে নিজের সম্পত্তি সুরক্ষিত রাখতে আইনি চুক্তি করে নেওয়া উচিত।

সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেলিনা দাবি করেন, বিবাহবিচ্ছেদের আগে তাকে নিজের সব সম্পত্তি স্বামীর নামে হস্তান্তর করতে বাধ্য করা হয়েছিল। ফলে বর্তমানে তার নিজের নামে উল্লেখযোগ্য কোনো সম্পদ অবশিষ্ট নেই।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘আমি সব মেয়েকে বলব, যদি নিজেদের কোনো সম্পদ থাকে, তাহলে বিয়ের আগে একটি চুক্তি করে নিও। নিজের সম্পত্তি আলাদা করে রাখো। শেষ পর্যন্ত অনেক সম্পর্কই সম্পদের প্রশ্নে এসে দাঁড়ায়। ভালোবাসা, প্রতিশ্রুতি, জন্ম, মৃত্যু কিংবা সন্তান-সবকিছুর মাঝেও সম্পদের বিষয়টি বড় হয়ে ওঠে। আর এটাই সবচেয়ে কষ্টের।’

এর আগেও নিজের দাম্পত্য জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেলিনা। তিনি জানিয়েছিলেন, ১৫তম বিবাহবার্ষিকীতেই স্বামীর কাছ থেকে ‘উপহার’ হিসেবে পেয়েছিলেন বিবাহবিচ্ছেদের কাগজ। জীবনের কঠিন সময়ে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি স্বামীর নামে হস্তান্তর করতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি করেন এই অভিনেত্রী।

২০১০ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হ্যাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাদের সংসারে যমজ সন্তান উইনস্টন ও বিরাজ এবং পরে আর্থার নামে আরও এক পুত্রসন্তানের জন্ম হয়। এছাড়া শামশের নামে আরেক যমজ সন্তান জন্মের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

২০২৫ সালের নভেম্বরে পিটারের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন সেলিনা। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি যৌথ অভিভাবকত্বের ব্যবস্থা থাকলেও তাকে সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও দাবি করেন।

আরও পড়ুন

বিশ্বকাপের আবহে অমিতাভের পোস্ট নিয়ে বিতর্ক

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পিটার হ্যাগের পক্ষ। চলতি বছরের মে মাসে মুম্বাইভিত্তিক আইন সংস্থা সেমওয়াল অ্যান্ড কোং জানায়, চলমান বিবাহবিচ্ছেদ ও সন্তানের হেফাজত সংক্রান্ত মামলার মধ্যে সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর মন্তব্য করার অভিযোগে সেলিনার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তার আনা নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করা হয় এবং প্রকাশিত মন্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

ব্যক্তিগত জীবনের এই জটিল পরিস্থিতির মধ্যেও নিজের অভিজ্ঞতা থেকে অন্য নারীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন সেলিনা জেটলি। তার এই মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কে

  • বিয়ে
  • পরামর্শ
এ সম্পর্কিত আরও খবর
টেইলর সুইফটের বিয়ের অতিথিদের নানা শর্ত
টেইলর সুইফটের বিয়ের অতিথিদের নানা শর্ত
কাপুর পরিবারে বিয়ে, গান গেয়ে চমকে দিলেন বর
কাপুর পরিবারে বিয়ে, গান গেয়ে চমকে দিলেন বর
বিচ্ছেদের ১১ বছর পর বিয়ে
বিচ্ছেদের ১১ বছর পর বিয়ে
বন্ধুকে বিয়ের কারণ জানালেন মৌসুমী হামিদ
বন্ধুকে বিয়ের কারণ জানালেন মৌসুমী হামিদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।