দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিসরের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মাঠের বাইরেও এই ম্যাচ নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বর্ষার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এ অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ফুটবলে আর্জেন্টিনা এবং মহাতারকা লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। কিন্তু এ দিন রাতে দলটির ম্যাচ থাকলেও এতে প্রতিদ্বন্দ্বী দলের জয় প্রত্যাশ্যা করেছেন বর্ষা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে নিজের আর্জেন্টিনার জার্সি পরিহিত একটি ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ, মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন।’

এদিকে এ নায়িকার এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মন্তব্যের ঘরে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নানা কথা বলছেন। একাংশ তার অনুভূতিকে সমর্থন জানিয়েছেন, কারণ―মুসলিম দেশ হিসেবে মিশরের প্রতি তার সমর্থন জানানো একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত বা মতামত।
এদিকে কেউ কেউ আবার প্রশ্নও তুলেছেন। দীর্ঘদিনের প্রিয় দলের বিপক্ষে হঠাৎ করে অবস্থান নেওয়া নিয়ে নানা কথা বলছেন তারা। তাদের মতে, খেলাধুলাকে ধর্মের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে না জড়ানোই উচিত। তবে এসব ব্যাপারে কোনো ব্যাখ্যা বা মন্তব্য করতে দেখা যায়নি অভিনেত্রী বর্ষাকে।
/অ