দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মেয়েদের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো অবস্থাতেই বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়াতে।
ভিডিওতে প্রভা বলেন, অনেক বিবাহিত পুরুষই সংসারের সমস্যার কথা বলে বা স্ত্রীকে দোষারোপ করে নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তবে এসব কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি।
তার ভাষায়, যতই ছেলে বলুক, ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’ এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এরকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না।”
প্রভা জানান, কিছুদিন আগে তিনি নিজেও এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি ওই ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি সত্যিই তার দাম্পত্য সম্পর্ক শেষ হওয়ার পথে থাকে, তাহলে আগে আইনগতভাবে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।
তিনি বলেন, আমি তাকে সোজা বলে দিয়েছি, আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা।
প্রভা আরও বলেন, তার এমন অবস্থানের কারণে ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলে আখ্যা দিয়েছেন। তবে এতে তার কোনো আক্ষেপ নেই।
সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি বলেন অভিনেত্রী।
ভিডিওর শেষদিকে প্রভা বলেন, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে অনেকেই মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তাই এমন ব্যক্তিদের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
জে আই