দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রকাশ পেয়েছে ‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’। বর্ষার মৌসুমে মুক্তি পাওয়া গানটি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীতপ্রেমীদের সমালোচনার ঝড়ে পড়েছে।
‘রুম ঝুম’ গান প্রকাশের এক মাস পর সোমবার (২৯ জুন) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘মেঘ’। গানটির সংগীতায়োজন করেন কোক স্টুডিও বাংলার প্রধান সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব।
বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি।
গানটিতে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক সাউন্ডের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়। এতে স্মরণ দত্তের লেখা একটি গানের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘সোনার তরী’ কবিতাকে হিপহপধর্মী সুরে পরিবেশন করা হয় যা নেটিজেনদের মাঝে বিতর্কের জন্ম দিয়েছে।
মন্তব্যের ঘরে গানটি নিয়ে দর্শকের বেশিরভাগ অংশ হতাশা প্রকাশ করেছেন। একজন লেখেন, ‘ঠিক জমলো না। ‘রুম ঝুম’ পর্যন্ত সবগুলো গানই ভালো ছিল। এটা ফিকে হয়ে গেছে’। আরেকজন লেখেন, ‘সব কিছুই পারফেক্ট ছিল, ঘোড়ার ডিম বানাইছেন ভাই, সেই হইছে। দ্য বেস্ট অখাদ্য এভার।’
গানটি নিয়ে সমালোচনা করেছেন লেখক আনিসুল হকও। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেকোনো নিরীক্ষা করা শিল্পীর অধিকার। সমালোচনা করা শ্রোতার অধিকার। ‘সোনার তরী’ কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারতো না। আমাদের ছোট নদী এইভাবে গাওয়া যায়, সোনার তরী নয়। কবিতাটা ওরা বোঝেনি। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন। করুণভাবে ফেইল করার জন্য শোক। ১০-এ মাইনাস ১০।
কে