• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কমফোর্ট জোনের বাইরে জীবনকে চেনার সাহসী গল্প নিয়ে বাবা দিবসে গ্রী এসির নতুন ওভিসি

দেশ টিভি ডেস্ক
  ২০ জুন ২০২৬, ১৮:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাবা মানেই যেন এক পরম আশ্রয়, এক টুকরো শীতল ছায়া। আর এই বাবা দিবসকে সামনে রেখে বাবা ও সন্তানের সম্পর্কের এক চেনা অথচ একদম ভিন্নধর্মী ও মিষ্টি গল্প নিয়ে নতুন একটি আবেগঘন ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) প্রকাশ করেছে ‘গ্রী এসি’। যেখানে বাবার চিরন্তন স্নেহের পাশাপাশি উঠে এসেছে সন্তানকে জীবনের আসল কমফোর্টের সংজ্ঞা শেখানোর এক দারুণ গল্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওভিসি-র শুরুতে দেখা যায় একটি ঘরের চেনা কমফোর্টেবল পরিবেশ, যেখানে সগৌরবে চলছে ‘গ্রী এসি’। এমন আরামের আবহে মধ্যবয়সী এক বাবা যখন পাহাড়ে ট্রেকিংয়ে যাওয়ার ব্যাগ গোছাচ্ছেন, তখন পাশে চরম উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে আছে তার কিশোরী মেয়ে। ঘরের এসির বাতাসে বড় হওয়া মেয়ের মনে রাজ্যের দুশ্চিন্তা, "বাবা, আমরা যেখানে যাচ্ছি, সেখানে কি এসি আছে?" বাবার উত্তর যখন আসে যে সেখানে কারেন্টই নাই, তখন মেয়ের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ে। এসি বাসও নেই শুনে মেয়ে তো একদম হতভম্ব!

মা পাশ থেকে মেয়ের এই অবস্থা দেখে স্বভাবসুলভ রসিকতায় বলে ওঠেন, "হুঁ, ফার্মের মুরগি! ট্রেকিং করবে, ক্যাম্পিং করবে, আবার এসিও লাগবে!" মায়ের এই চেনা সংলাপে যেমন এক চিলতে হাসি ফোটে, তেমনই প্রকাশ পায় আমাদের চেনা পারিবারিক আবহ।

মেয়ের একটাই ভয়, তাহলে কি সত্যি সত্যি তিন দিন এসি ছাড়া থাকতে হবে? ঠিক তখনই বাবা পরম মমতায় মেয়ের হাতে তুলে দেন গ্রী এসির রিমোটটা। মেয়ে অবাক হয়ে জানতে চায়, যেখানে এসিই নাই, সেখানে রিমোট দিয়ে কী হবে? বাবা তখন রহস্যময় হাসি দিয়ে বলেন, "আমরা যখন ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠব, তখন সুইচটা অন করলেই দেখবি চারপাশে এসির বাতাস।" বাবার এমন মজার ছলে দেওয়া আশ্বাসে মেয়ে আদুরে রাগে বলে ওঠে, "বাবা!"

গল্পের পরের দৃশ্যে দেখা যায়, সব সব চড়াই-উতরাই পেরিয়ে বাবা ও মেয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের চূড়ায়, চারপাশে খোলা আকাশ। মেয়েটি তখন বাবার দেওয়া সেই গ্রী এসির রিমোটটা বের করে মজা করেই সুইচ অন করে। আর ঠিক তখনই পাহাড়ের একরাশ ঠান্ডা ও বিশুদ্ধ বাতাস এসে মেয়ের চুল উড়িয়ে দেয়। প্রকৃতির সেই অকৃত্রিম শীতলতায় মেয়ে হেসে তাকায় বাবার দিকে, আর বাবার চোখে ফুটে ওঠে সন্তানকে এক নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার তৃপ্তি। সে বুঝতে পারে, বাবারা শুধু চার দেয়ালের ভেতরের আরামটুকুই নিশ্চিত করেন না, বরং জীবনের কঠিন পথগুলোতেও সন্তান যেন সহজে মানিয়ে নিতে পারে, তার সেই ভবিষ্যৎ কমফোর্টের ভিতটাও গড়ে দেন।

গ্রী এসির ব্র‍্যান্ড স্লোগান “একটু বেশিই কমফোর্টেবল” ভাবনার সাথে এই ওভিসি-তে এক অনন্য ও বৈপ্লবিক মাত্রা যোগ করা হয়েছে। একটি এসি ব্র‍্যান্ড হিসেবে ঘরের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি, সমাজ ও নতুন প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে গ্রী এবার কমফোর্ট জোনের বাইরে গিয়ে জীবনকে চেনার আহ্বান জানিয়েছে। ব্র‍্যান্ডটির এই ভিন্নধর্মী, দূরদর্শী ও সাহসী চিন্তাকে বরাবরের মতো পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে বিজ্ঞাপনী সংস্থা ক্রসওয়াক কমিউনিকেশনস এবং এর নির্মাণে জাদুকরী ছোঁয়া রেখেছেন জনপ্রিয় পরিচালক অনম বিশ্বাস।

এখানে কমফোর্ট মানে শুধু ঘরের ঠান্ডা বাতাস নয়, কমফোর্ট মানে এমন এক মানসিক শক্তি যা সন্তানকে করে তোলে সাহসী, আত্মবিশ্বাসী আর প্রকৃতির কাছাকাছি গিয়ে জীবনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।

যে বাবারা পরম যত্নে সন্তানকে জীবনের জন্য তৈরি করে তোলেন, সেই সব সুপারহিরোদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই তৈরি হয়েছে গ্রী এসির এই বিশেষ ওভিসি।

আরও পড়ুন

মুম্বাই আদালতে প্রীতি জিনতা

১৮ ঘণ্টা অভিযান, ফলস সিলিং থেকে ধরা নায়িকা ববির কথিত স্বামী

অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা

‘ওভিসির মূল বার্তা’ জীবনের জন্য তৈরি হতে শেখানো বাবাদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

‘গ্রী এসি’ একটু বেশিই কমফোর্টেবল।

কেএম

  • গ্রী এসি
  • ওভিসি
  • বাবা দিবস
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব বাবা দিবস আজ
বিশ্ব বাবা দিবস আজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।