দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নতুন একটি মেগা প্রজেক্টে ফিরছেন। অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত উপস্থিতির কারণে উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয় এই তারকার নতুন নাটকের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।
চলতি বছরের শুরুতে তার আলোচিত ধারাবাহিক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শেষ হওয়ার পর নতুন কাজের অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে জানা গেছে, নতুন ধারাবাহিক ‘ফানা’তে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন হানিয়া আমির। নাটকটি পরিচালনা করছেন বাদার মেহমুদ, যিনি এর আগে তার সঙ্গে কাজ করে প্রশংসিত হয়েছিলেন।
নাটকের প্রধান পুরুষ চরিত্রে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল হানিয়ার আগের সহ-অভিনেতা বিলাল আব্বাস খানকে। তবে তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ান বলে জানা গেছে। পরে ওই চরিত্রে তরুণ অভিনেতা নামির নেওয়াজ খানকে দেখা যেতে পারে বলে নির্মাণসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জঞ্জাবিল আসিম শাহের চিত্রনাট্যে নির্মিত এই ধারাবাহিকটি চলতি বছরের শেষ দিকে সম্প্রচারের সম্ভাবনা রয়েছে। নির্মাতারা আশা করছেন, নতুন এই জুটি দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করবে।
ছোট পর্দার কাজের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন হানিয়া আমির। মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজ। পাশাপাশি ভারতীয় র্যাপার বাদশাহর নতুন মিউজিক ভিডিওতেও তাকে দেখা যেতে পারে এমন গুঞ্জনও রয়েছে।
সব মিলিয়ে নতুন নাটক ও একাধিক আন্তর্জাতিক প্রকল্প ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী।
জে আই