• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

জুটি বাঁধছেন শাকিব খান–হানিয়া আমির

বিনোদন ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৫, ১৬:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চলেছেন পাকিস্তানের হানিয়া আমির। এ নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটির এক আয়োজনে হানিয়া বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’

এর পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান জানালেন, আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে।

কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের এক ভ্লগে বিষয়টি নিয়ে শাকিব খানকে কথা বলতে দেখা গেছে। শুক্রবার বিকেলে নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগটি প্রকাশ করেন রাফসান।

সপ্তাহখানেক আগে বনানীতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করেন শাকিব খান, সেখানে রাফসানও ছিলেন। ভ্লগে দেখা গেছে, রাফসানকে দেখে শাকিব খান বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইনের সাথে, হানিয়ার সাথে।’

এ সময় পাশ থেকে একজন জানতে চান, উনি (হানিয়া আমির) কি আপনার সঙ্গে মুভি করছেন? উত্তরে শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।’

কোন সিনেমা নিয়ে কথা হচ্ছে, তা এখনো খোলাসা করেননি শাকিব খান। তিনি বর্তমানে ‘সোলজার’ নামে একটি সিনেমা করছেন, তাঁর বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী।

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামে আরেক সিনেমায়ও দেখা যাবে শাকিব খানকে। তাঁর বিপরীতে তাসনিয়া ফারিণের অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

আরও পড়ুন

হিরো আলম গ্রেপ্তারের পর যা বললেন রিয়ামনি

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশে হানিয়া আমিরের পরিচিতি রয়েছে। ২০২৪ সালে পাকিস্তানি টিভি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’–এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। এর মধ্যে ‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডেও অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে।

‘মেরি জিন্দাগি হ্যায় তু’ নামে নতুন একটি টিভি সিরিয়ালে কাজ করছেন হানিয়া। ৭ নভেম্বর থেকে এআরআই ডিজিটাল টিভিতে সিরিয়ালটি প্রচারে এসেছে। এতে প্রথমবারের মতো অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে জুটি বেঁধেছেন হানিয়া।

কে

  • শাকিব খান
  • হানিয়া আমির
এ সম্পর্কিত আরও খবর
ঈদে ফেসবুকে যে বার্তা দিলেন শাকিব খান
ঈদে ফেসবুকে যে বার্তা দিলেন শাকিব খান
শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা
শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা
 শাকিবের ‘প্রিন্স’, ট্রেন্ডিংয়ে এক নম্বরে টিজার
 শাকিবের ‘প্রিন্স’, ট্রেন্ডিংয়ে এক নম্বরে টিজার
‘শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি’
‘শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।