দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপের উত্তাপ যখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, তখন তার প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। চায়ের দোকান থেকে অফিস-আদালত সব জায়গাতেই চলছে বিশ্বকাপ নিয়ে আলোচনা ও উচ্ছ্বাস। এই উন্মাদনায় এবার যোগ দিলেন চিত্রনায়িকা পরীমনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, তার পেছনে থাকা ভক্তরা সমস্বরে ‘আর্জেন্টিনা’ স্লোগান দিচ্ছেন। সেই উচ্ছ্বসিত পরিবেশে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন তিনি।
ভিডিওর সঙ্গে নিজের আর্জেন্টিনা সমর্থনের কথাও জানান পরীমনি। তিনি বলেন, আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।
এদিকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে তার এই মন্তব্য ও ভিডিও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
উল্লেখ, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড়দের একজন, যাকে ঘিরে বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী।
জে আই