দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সালমান খান অভিনীত বলিউডের সুপারহিট ছবি ‘বডিগার্ড’ এর পরিচালক সিদ্দিক ইসমাইল মারা গেছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) ৬৩ বছর বয়সে তার মৃত্যু হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এর আগে সোমবার (৭ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই দিন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কোচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। সেখানেই মঙ্গলবার রাত ৯টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, অনেকদিন ধরেই নিউমোনিয়া ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হন এই পরিচালক।
জেডএ