দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ উন্মাদনায় দেশের শোবিজ তারকারাও নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন জানাচ্ছেন। ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ১৪ জুন (রোববার) ভোররাত ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিলের প্রথম ম্যাচের আগে একটি পোস্ট দিয়েছেন।
বুবলী ব্রাজিলের জার্সি পরিহিত একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। আহা! সেই ছোট্টবেলার ইমোশন রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো...।’
এই পোস্টের মাধ্যমে তিনি তার প্রিয় দলের প্রতি গভীর আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন, যা ভক্তদের মধ্যে আলাদাভাবে নজর কেরেছে। বুবলীর পোস্টে ফুটবলপ্রেমীদের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
উল্লেখ্য, ১৪ জুন ভোররাতের খেলায় ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো।
কেএম