দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুরু হয়ে গেছে ফুটবলের সবচেয়ে বড় উন্মাদনা- বিশ্বকাপের ঝড় এখন ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। বল ঘুরছে, স্টেডিয়াম কাঁপছে, আর গ্যালারিতে ভেসে আসছে কোটি কোটি সমর্থকের গর্জন- এই তো ফুটবল, এই তো আবেগ। আর এই আবহ থেকে বাদ যায়নি বাংলাদেশও। হাজার মাইল দূরে থেকেও যেন প্রতিটা হৃদয়ে বাজছে একটাই সুর-ফুটবল। আর্জেন্টিনা বনাম ব্রাজিল-চিরপ্রতিদ্বন্দ্বী দুই শক্তির সমর্থকদের মধ্যে শুরু হয়েছে সেই পরিচিত। একদিকে আকাশী-সাদা জার্সির আবেগ, অন্যদিকে হলুদ জার্সির ঝলক-দুই পক্ষই প্রস্তুত, দুই পক্ষই উচ্ছ্বসিত ফুটবল-পাগলামির এক রঙিন উৎসবে!
আর এসব কিছু নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পাড়ার মানুষের সম্পর্ক, প্রেম, দ্বন্দ্ব ও সামাজিক বাস্তবতাকে হাস্যরস ও আবেগের মিশেলে এতে তুলে ধরা হয়েছে। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন আল হাজেন।
নাটকটিতে দেখা যাবে, মহল্লার তরুণ আজিজ ও মানজিলের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে তাদের সম্পর্ক ও বিয়ে ভেঙে যায় ফুটবল নিয়ে মতবিরোধে। আজিজ আর্জেন্টিনার সমর্থক, আর মানজিল ব্রাজিলের ভক্ত। এই দ্বন্দ্বই ধীরে ধীরে পুরো পাড়াকে দুই ভাগে বিভক্ত করে ফেলে।
এরপর শুরু হয় পাড়াভিত্তিক ‘বিশ্বকাপ টুর্নামেন্ট’। সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগাল টিম গঠন করে মহল্লার যুবকরা। খেলা ছাড়িয়ে এতে জড়িয়ে পড়ে প্রেম, প্রতিশোধ, কুসংস্কার এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন।
নাটকের গল্পে আরও দেখা যাবে পতাকা বানানো, সেলুনে জার্সি নিয়ে মারামারি, রেফারির দুর্নীতি, এমনকি ফুটবল উন্মাদনায় এক মর্মান্তিক দুর্ঘটনাও। তবে শেষ পর্যন্ত সব কিছু ভুলে সবাই একত্রিত হয় এবং ফুটবলকে আনন্দের মাধ্যম হিসেবে গ্রহণ করার বার্তা দেয়।
এতে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ, ফাতেমা হীরা।
ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।
কেএম