দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়িকা শবনম বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান।
ফেসবুক পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। শুভকামনা ও দোয়ার জন্য ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এবং নবজাতকের জন্য দোয়া কামনা করেন। পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও শেয়ার করেন তিনি, যেখানে সন্তানের জন্মতারিখ উল্লেখ করা হয়।
খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঢল নামে। সহশিল্পী, পরিচালক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতককে শুভেচ্ছা জানান। একইসঙ্গে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনাও শুরু হয়েছে।
জানা গেছে, মাতৃত্বকালীন সময়ে বুবলী মূলত ঢাকাতেই অবস্থান করেছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। তবে শুরুতে তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা ছিল বলে চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত তিনি দেশের ভেতরেই সন্তান জন্ম দেন।
ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে জানা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয়। যদিও হাসপাতালের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
গত কয়েক মাসে বুবলীকে প্রকাশ্যে কম দেখা যাওয়ায় তার অবস্থান ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছিল। সিনেমার প্রচারণা ও জনসম্মুখে উপস্থিতিও ছিল সীমিত। এ সময় তার মাতৃত্ব নিয়েও নানা গুঞ্জন তৈরি হয়, তবে তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও শবনম বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। পরবর্তীতে ২০২২ সালে সেই খবর প্রকাশ্যে আসে।
এদিকে সন্তান জন্মের খবর প্রকাশের পর বুবলী জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে তিনি আবারও অভিনয়ের কাজে ফিরবেন। সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যেই তিনি শুটিংয়ে ফিরতে পারেন।
জে আই
মাতৃত্বের এই নতুন অধ্যায় নিয়ে আপাতত ব্যক্তিগত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।