দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী তার ব্যক্তিগত জীবন, সাম্প্রতিক বিদেশ যাত্রা এবং তাকে ঘিরে চলমান নানা গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে কয়েক দিন ধরে চলা আলোচনার মধ্যেই সম্প্রতি একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষেয়ে মুখ খুলেন তিনি।
বুবলী স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় এবং উপযুক্ত পরিবেশ প্রয়োজন। বর্তমানে তিনি একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিস্থিতি প্রত্যাশা করছেন। একই সঙ্গে তিনি আহ্বান জানান, যেকোনো বিষয়ে কথা বলার সময় যেন পারস্পরিক সম্মান বজায় রাখা হয়।
নতুন করে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে কৌশলী জবাব দেন এই অভিনেত্রী। তিনি বলেন, এসব বিষয় অত্যন্ত ব্যক্তিগত।
বুবলী আরও জানান, তিনি বর্তমানে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চান এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশকে নিরাপদ রাখবে—এমনটাই তার প্রত্যাশা।
শাকিব খানের নাম জড়িয়ে তার সাম্প্রতিক বিদেশ যাত্রা ও এ নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রসঙ্গে প্রশ্ন উঠলে বুবলী বলেন, আজকের মতো একটি আনন্দঘন অনুষ্ঠানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না। তার মতে, সাংবাদিকদের কাজই হলো নতুন তথ্য তুলে ধরা এবং দর্শকদের জানার আগ্রহ থাকা স্বাভাবিক—যা সব শিল্পীর ক্ষেত্রেই হয়ে এসেছে।
তবে তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, শিল্পীদের উপস্থাপনের ক্ষেত্রে যেন যথাযথ শ্রদ্ধা ও পেশাদারিত্ব বজায় রাখা হয়, যা তারা বরাবরই করে আসছেন বলে মন্তব্য করেন।
আসন্ন ভালোবাসা দিবস নিয়ে নিজের ভাবনার কথাও জানান বুবলী। তার কাছে ভালোবাসা দিবস মানেই প্রিয় মানুষগুলো। বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, সবার ভালোবাসা নিয়েই প্রতিটি দিনকে তিনি উৎসবের মতো করে কাটাতে চান।
দর্শক, পরিবার ও ভক্তদের অব্যাহত ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যক্তিগত জীবনের জটিলতা ও গুঞ্জনের মাঝেই বুবলীর এমন ইতিবাচক ও শান্ত মনোভাব তার ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, বুবলী ঠিক কবে এবং কোন পরিবেশে তার ‘ব্যক্তিগত’ সত্যগুলো জনসম্মুখে প্রকাশ করেন।
/অ