• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

রাজনীতি, দখলবাজি ও প্রতিরোধের গল্পে ‘দেলুপি’

নওগাঁ প্রতিনিধি
  ০৭ জুন ২০২৬, ০৯:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

একটি মিষ্টি প্রেমের গল্প, নিখাদ বন্ধুত্বের গল্প, বন্যায় ডুবতে ডুবতে বাঁচতে চাওয়া এই দেশের সরল মানুষের গল্প, ভীষণভাবে লেয়ারড রাজনৈতিক আর দখলদারিত্বের গল্প, কিন্তু এর বাইরে গিয়েও আশাবাদ ও প্রতিরোধের গল্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নওগাঁয় প্রদর্শন হওয়া আলোচিত 'দেলুপি' সিনেমা দেখে এমন অভিব্যক্তি নাট্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাজা ফকিরের।

তিনি বলেন, 'দেলুপি' আশা দেখায় স্বাধীন চলচ্চিত্র নির্মাণের, আশা দেখায় রাজনৈতিক বৈরীতা থাকার পরেও এক হওয়ার। পরিচালক তাওকীর এবং তার টিমকে টুপিখোলা অভিনন্দন, সংক্ষুব্ধ এই সময়ে 'দেলুপি' বানিয়ে দেখানোর জন্য। 'দেলুপি' বড় পর্দার সিনেমা, না দেখলে মিস করবেন। এই সিনেমা সবার দেখা উচিত।

শুক্রবার (৫ জুন) রাতে নওগাঁর একটি রেস্টুরেন্টে এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে দেলুপি সিনেমা অনেকেই রাজা ফকিরের মতো উচ্ছ্বাস প্রকাশ করেন। দর্শকেরা প্রশংসায় ভাসান চলচ্চিত্রটির পরিচালক ও তার টিমকে।

‘দেলুপি’ খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মানুষের জীবন সংগ্রাম ও মাটির সঙ্গে সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। সিনেমার চিত্রনাট্যে নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয় তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেন সহ আরও অনেকে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন পরিচালিত এই চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার সিনেমা হলে মুক্তি পায় এবং পরে ঢাকার দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করে। ‘দেলুপি’-এর মাধ্যমে মোহাম্মদ তাওকীর ইসলাম বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছিলেন।

সিনেমা দেখে বের হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে নাট্য অভিনেতা নিমাই সরকার বলেন, শতভাগ আনকোরা সব মুখ, যাদের অভিনয় বা যাদের দিয়ে অভিনয় কোনদিন দেখব বলে চিন্তাও করি নাই, তাদের অভিনয় যে কতটা প্রাণবন্ত হতে পারে, একটা সিনেমাকে কিভাবে যে টেনে নিয়ে যেতে পারে! তা সিনেমা না দেখলে কেউ জানতে পারবে না।

আরও পড়ুন

মস্তিষ্কে টিউমারের চিকিৎসার ১০ মাস; কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?

স্তন ক্যানসারে আক্রান্ত, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বনলতা সেন দেখে সংগীতশিল্পী কোনালের আফসোস

তিনি আরও বলেন, ১৭ বছর পর দেলুপি গ্রামে ফেরা জাকির চেয়ারম্যান, পট পরিবর্তনে পলাতক তপন চেয়ারম্যানের জন্য কাজ করা পার্থ, পার্থর সঙ্গে নূপুরের প্রেম, সদ্য আন্দোলন ফেরত প্রতিবাদী যুবক মিহির, যত্রতত্র সুর ধরা পলাশ দা, যাত্রাপালায় কাজ করা পার্থর বাবা, মা- সবার অভিনয় কতটা জ্যান্ত! বিশেষ করে জাকির চেয়ারম্যানের চরিত্রে কাজ করা অভিনেতার অভিনয় চোখে লেগে থাকার মত। সব মিলিয়ে রাজনীতি, দখদারিত্ব ও প্রতিরোধের গল্প।

নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক কায়েস উদ্দিন বলেন, 'জীবন থেকে নেয়া'র পর সম্ভবত 'দেলুপি'ই বাংলাদেশে নির্মিত কোন পলিটিকাল স্যাটায়ারধর্মী ছবি। পরিচালক বিচারক বনে বলেননি, এরা ভালো মানুষ আর ওরা মন্দ মানুষ। মানুষদেরকে দেখা হয় মানুষ হিসাবে- এ কঠিন কাজ এতটা সহজে যে করা সম্ভব, চোখে না দেখলে বিশ্বাস হবে না।'

কেএম

  • দেলুপি
  • রাজনীতি
এ সম্পর্কিত আরও খবর
আওয়ামী লীগ-জামায়াতকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, বিএনপির হয়নি: সেতুমন্ত্রী
আওয়ামী লীগ-জামায়াতকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, বিএনপির হয়নি: সেতুমন্ত্রী
ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে: স্পিকার
ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে: স্পিকার
‘ব্যাংকিং খাতে সংকট সমাধানে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে’
‘ব্যাংকিং খাতে সংকট সমাধানে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে’
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেনে মধ্যরাতে বিক্ষোভ
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেনে মধ্যরাতে বিক্ষোভ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।