দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিনোদন অঙ্গনের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অতীতে দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থাকলেও এখনো তিনি উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান করছেন।
সাক্ষাৎকারে বাঁধন বলেন, হ্যাঁ, ডেফিনেটলি ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে আমার চার বছরের সম্পর্ক ছিল। তবে নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্নে তিনি জানান, গত বছর বিয়ের বিষয়ে তিনি আগ্রহী ছিলেন এবং একজন সম্ভাব্য পাত্রও খুঁজে পেয়েছিলেন।
তার ভাষায়, বিয়ে করার মতো একজন মানুষ খুঁজছিলাম। একজনকে পেয়েছিলাম, যার মা আমাকে পছন্দ করতেন। কিন্তু পরে তিনি সরে যান। তাই এখনও সেই অর্থে বিয়ে করার মতো কাউকে পাইনি।
তিনি আরও বলেন, উপযুক্ত কাউকে পেলে আবারও প্রেমে জড়াতে চান এবং বিয়ের পরিকল্পনাও আছে তার।
এদিকে অভিনয় জীবনে সাম্প্রতিক সময়ে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় তার গুরুত্বপূর্ণ চরিত্র দর্শকদের নজর কাড়ে।
জে আই