দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবন ও বিয়ের গল্প নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বিয়ের দিনটির এক অজানা স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী।
অপু বিশ্বাস জানান, বিয়ের দিন তিনি পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের পাঁচতলার বাসায় যান। সে সময় শাকিব খানের পরিবারের সদস্যরা একটি জন্মদিনের অনুষ্ঠানে বাইরে থাকায় বাসা ফাঁকা ছিল। এই সুযোগেই কাজী ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের প্রস্তুতির প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, তার লেহেঙ্গা রাখা ছিল শাকিব খানের খাটের নিচে। আর গহনা রাখা হয়েছিল শাকিবের পোশাক রাখার একটি ব্যাগের ভেতরে।
তিনি আরও জানান, বিয়ের পরদিন থেকেই স্বাভাবিকভাবে শুটিংয়ে অংশ নেন তারা। তবে বিষয়টি গোপন থাকায় দুজন আলাদা আলাদা অবস্থানেই ছিলেন। পরবর্তীতে দীর্ঘ সময় বিষয়টি তার পরিবারও জানত না।
অপু বিশ্বাস বলেন, শুটিংয়ের সময় তাদের আচরণ নিয়ে তার মায়ের মনে সন্দেহ তৈরি হয়। পরে প্রায় ছয় মাস পর পরিবার জানতে পারে তারা আগেই বিয়ে করেছেন।
সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে ভবিষ্যতে কাজ করার প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, সুযোগ পেলে আবারও একসঙ্গে কাজ করতে চান। তার মতে, একটি মানসম্মত রোমান্টিক সিনেমায় তারা জুটি হলে দর্শকদের আগ্রহ থাকবে।
এমএস/