দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের ঐতিহ্যবাহী কাপুর পরিবারে আবারও বেজে উঠছে বিয়ের সানাই। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রযোজক বনি কাপুরের মেয়ে ও অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্করের সঙ্গে গত বছরের জুলাইয়ে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বাগদান সারেন তিনি। সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই এবার শোনা যাচ্ছে বিয়ের ঘণ্টাধ্বনি। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে খুব শিগগিরই কাপুর পরিবারে বসতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ পারিবারিক আয়োজন।
জানা গেছে, আগামী ৬ জুলাই চিত্রনাট্যকার রোহন ঠাক্করের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করবেন অংশুলা। বনি কাপুর ইতিমধ্যেই ঘনিষ্ঠ ব্যক্তিদের বিয়ের তারিখ জানিয়ে দিয়েছেন। পরিচালক রুমি জাফেরি ও অভিনেতা অক্ষয় খান্নাকে নাকি সংশ্লিষ্ট দিনে কোনো কাজ না রাখার কথা বলে দিয়েছেন।
অনিল কাপুর ও সঞ্জয় কাপুরের কাছেও একই বার্তা পৌঁছেছে বলেই খবর। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। শোনা যাচ্ছে, অর্জুন কাপুর নিজে বোনের বিয়ের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। বড় ভাইয়ের ভূমিকা পালনে কোনো ত্রুটি রাখতে নারাজ অর্জুন। তাই দায়িত্বসহকারে বিয়ের ভেন্যু থেকে মেনু পর্যন্ত সবকিছু দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অর্জুন।
কাপুর পরিবারের বিয়েতে যে আড়ম্বরের কোনো অভাব থাকবে না, সে কথা বলার অপেক্ষাই রাখে না। তারকাখচিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে রোহন ও অংশুলার, এমন গুঞ্জনেই সরব সিনেপাড়া।
কেএম