দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতা ব্যানার্জী আসন্ন ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। ‘মনের পাড়ায়’ শিরোনামের গানটি প্রকাশ পাবে চাঁদরাতে।
গানটির কথা ও সুরের পাশাপাশি সহশিল্পী হিসেবেও রয়েছেন নবাগত শিল্পী ইকন বাবু। সংগীত আয়োজন করেছেন আসামের পলাশ।
গানটির ভিডিও নির্মাণ করেছেন গায়ক ও সুরকার পিজিত। তিনি জানান, ছোটবেলা থেকেই শুভমিতা ব্যানার্জীর গানের ভক্ত তিনি। কিংবদন্তি শিল্পী নচিকেতার সঙ্গে কাজের সুবাদে শুভমিতার সংগীতচর্চা ও কাজের প্রতি তার আগ্রহ আরও বেড়েছে। তাই ভিডিও নির্মাণের প্রস্তাব পেয়ে সানন্দে কাজটি করেছেন।
ঢাকা, চট্টগ্রাম, প্যারিস ও কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন সাজ্জাত ও সেতু। কোরিওগ্রাফি করেছেন সারোয়ার সাকিল। ঢাকার অংশে ক্যামেরায় ছিলেন সেউল বাবু এবং কলকাতার অংশে উপল।
গানটি প্রকাশ হবে ইকন বাবুর অফিসিয়াল প্ল্যাটফর্মে।
ইকন বাবু জানান, এটি তার স্বপ্নপূরণের একটি কাজ। অডিও প্রস্তুত থাকলেও দীর্ঘদিন সঠিক মানুষের অভাবে গানচিত্র নির্মাণ করা সম্ভব হয়নি। পরে শুভমিতা ব্যানার্জীর মাধ্যমে পিজিতের সঙ্গে যোগাযোগ হলে তিনি পুরো দায়িত্ব নেন এবং ‘মনের পাড়ায়’ প্রস্তুত করেন।
এদিকে সামনে পিজিত মহাজন ও কিংবদন্তি শিল্পী নচিকেতার দ্বৈত গান ‘মধ্যবিত্ত’ প্রকাশের প্রস্তুতিও চলছে।
এমএস/