দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে আলোচনায় এসেছেন চিত্রনায়ক জায়েদ খান। ফেসবুকে দেওয়া পোস্টে মেয়রের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
পোস্টে দেখা যায়, জায়েদ খানের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবির ক্যাপশনে জায়েদ খান লিখেছেন, ‘আসলে কী হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’
জানা গেছে, নিউইয়র্কভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানা’র প্রযোজনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্বে একসঙ্গে অভিনয় করেছেন তারা।
যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমকে জায়েদ খান বলেন, একজন মেয়র হিসেবে জোহরান মামদানিকে সাক্ষাৎকার বা বক্তব্যের জন্য পাওয়া যেতে পারে, তবে অভিনয়ের জন্য তিনি এত সহজে রাজি হবেন— তা কল্পনার বাইরে ছিল। বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা থেকেই তিনি এতে অংশ নিয়েছেন বলেও জানান জায়েদ।
তিনি আরও বলেন, নির্বাচনে বাংলাদেশিদের ভূমিকা মেয়র মনে রেখেছেন। সেই জায়গা থেকেই বাংলাদেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
প্রায় দুই বছর ধরে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে ‘ঠিকানা’র বিভিন্ন আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। জায়েদ খান জানান, প্রবাসীদের জীবন নিয়ে নির্মিত ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’ আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’র ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
এমএস/