দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন লিভারজনিত জটিলতায় ভোগার পর ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ আজ রোববার (১৭ মে) বিকেলে দেশে ফিরছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেল ৫টায় তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কারিনার বাবা, সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মরদেহ দেশে পৌঁছানোর পর একাধিক স্থানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুন্সিগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় বনানী ডিওএইচএস জামে মসজিদে। এরপর রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আর রাত ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
পরিবার জানিয়েছে, আগামীকাল (১৮ মে) ফজরের পর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে সকাল ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানাজায় অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।

তিনি লেখেন, কারিনা কায়সার তাদের ‘জুলাইয়ের সহযোদ্ধা’ ছিলেন এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেন।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সার মারা যান। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন।
/অ