দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা।
রোববার (১০ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের সম্মান জানানো হবে।
সংগঠকদের মতে, চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে অনিককে বড় করে তোলার জন্যই ববিতাকে এ স্বীকৃতি দেওয়া হচ্ছে।
সম্মাননা পেয়ে ববিতা বলেন, ‘অভিনেত্রী হিসেবে অনেক পুরস্কার পেলেও মা হিসেবে পাওয়া এই স্বীকৃতি তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।’
তিনি বলেন, ‘একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় অর্জন।’
এর আগে তিনি একুশে পদকসহ দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন। বাংলা চলচ্চিত্রে তিন শতাধিক সিনেমায় অভিনয় করা ববিতা দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা স্বীকৃতি অর্জন করেন।
কেএম