দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার নাসিমা সুলতানা মায়ের ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নিজের কিডনি দান করে মুমূর্ষু ছেলেকে নতুন জীবন দেওয়ার মাধ্যমে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসিমা সুলতানার ছেলে আকাশ। পরে চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, তার দুইটি কিডনিই বিকল হয়ে গেছে। এরপর থেকে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে চলছিল তার চিকিৎসা, তবে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।
ছেলের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন মা নাসিমা সুলতানা।
রোববার (১০ মে) মা দিবসের দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মা-ছেলের কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারটি পরিচালনা করছেন অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।
সহকর্মীরা জানান, তিনি সবসময়ই মানবিক ও দায়িত্বশীল হিসেবে পরিচিত ছিলেন। তবে নিজের সন্তানের জন্য এমন সিদ্ধান্তকে তারা ‘মাতৃত্বের সর্বোচ্চ ত্যাগ’ হিসেবে অভিহিত করেছেন।
আকাশের বড় বোন বৃষ্টি আবেগঘন কণ্ঠে বলেন, মায়ের মতো নিঃস্বার্থ কেউ নেই। মা দিবসে ভাই নতুন জীবন পাচ্ছে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।
স্থানীয় শিক্ষক সমাজের প্রতিনিধি মো. হুমায়ুন কবির বলেন, নাসিমা সুলতানার এই সিদ্ধান্ত পুরো এলাকার জন্য গর্বের বিষয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মা-ছেলের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন।
এদিকে আকাশের দ্রুত আরোগ্য কামনায় জাজিরার উত্তর বাইকশা এলাকায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।
জে আই