দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি ও ভিডিও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাহরুখের হাত ধরে হাসিমুখে হাঁটছেন দীপিকা। অন্যদিকে চোখে রোদচশমা ও স্বভাবসুলভ স্টাইলে শাহরুখের উপস্থিতিও নজর কেড়েছে ভক্তদের। অনেকে ধারণা করছেন, এটি সিনেমার গুরুত্বপূর্ণ কোনো দৃশ্য কিংবা অতীতঘটিত অংশের শুটিং হতে পারে।
বর্তমানে প্রথম সন্তানের অপেক্ষায় থাকা দীপিকার প্রাণবন্ত উপস্থিতি এবং শাহরুখের সঙ্গে তার অনবদ্য রসায়ন সিনেমাপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে তাদের সাজ-পোশাক ও পর্দার রসায়নের প্রশংসা করছেন নেটিজেনরা।
জানা গেছে, প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে অ্যাকশনধর্মী এই সিনেমাটি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। এছাড়া ছবিটির প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব প্রায় ৩৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলেও খবর প্রকাশ পেয়েছে।
জে আই